রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সাংবাদিক হোসাইন আহমদ’র ওপর সন্ত্রাসী হামলা

শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মৌলভীবাজার শহরের পুলিশ ফাঁড়ি ও  পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেল দিয়ে হামলা করে সন্ত্রাসীরা।

হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেল যোগে পোষাক আনার জন্য পশ্চিমবাজারের দিকে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে কার থেকে অস্ত্র বের করে স ন্ত্রাসীরা পেটাতে থাকে। এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। আহত সাংবাদিক হোসাইন আহমদকে দেখতে হাসপাতালে গেছেন পুলিশ প্রশাসনের লোকসহ মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ । 

এ ব্যাপারে হোসাইন আহমদ মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মৌলভীবাজার  পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে সাংবাদিক হোসাইন আহমদ’র ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত সময় : ১০:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২