সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার সরকারী কলেজে প্রেমিকার সামনে বিষপান করে প্রেমিকের আত্মহত্যা 

ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে‌ বিষপান করে আত্মহত্যা করেছেন এক প্রেমিক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার  সরকারী কলেজ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। রাজন মিয়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাজলধারা গ্রামের  শাহ আলম এর ছেলে।

নিহত প্রেমিক কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। বিকেলে হঠাৎ ওই ছেলে মেয়েটির সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান  বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিন্তু কি কারণে তা এখনো  জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজার সরকারী কলেজে প্রেমিকার সামনে বিষপান করে প্রেমিকের আত্মহত্যা 

প্রকাশিত সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২