সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল, দুর্ভোগ চরমে

সড়ক ও নৌপথে পুরোপুরি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দুইদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যাত্রীবাহি যান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

বিশেষ করে হাসপাতালগামী মানুষদের চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে।

এদিকে লঞ্চ-বাস-থ্রি হুইলার ও খেয়া নৌকা বন্ধের পরও মিছিল আসছে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপি’র গণসমাবেশস্থলে। কোন বাধা বিএনপি’র জনস্রোত ঠেকাতে পারবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

নিরাপদ সড়কের দাবিতে ৪ ও ৫ নভেম্বর বরিশালে বাস বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের দুটি সংগঠন। তাদের সঙ্গে সুর মিলিয়ে শ্রমিক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে ৪ ও ৫ নভেম্বর থ্রি হুইলার চলাচল বন্ধের ঘোষণা দেয় থ্রি হুইলার মালিক শ্রমিক সংগঠন।

বিএনপি নেতাদের অভিযোগ, সর্বশেষ গত সোম ও মঙ্গলবার স্থানীয় শ্রমিক লীগ নেতারা ৪ ও ৫ নভেম্বর স্থানীয় রুটের সকল লঞ্চ এবং ৪ নভেম্বর ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ চলাচল বন্ধ রাখতে বরিশাল লঞ্চ মালিক সমিতিকে নির্দেশ দেয়। তবে তার আগেই ৩ নভেম্বর থেকে বরিশাল-ভোলা রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

আজ সকাল থেকে বরিশালে স্থানীয় ও দুরপাল্লা রুটের বাস, লঞ্চ, থ্রি হুইলার, খেয়া নৌকা এবং স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। এতে বরিশাল কার্যত যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সারাদেশ থেকে। বাস টার্মিনাল, নদী বন্দর এবং খেয়াঘাটে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ দেখা গেছে। গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে যোগাযোগ ব্যবস্থা বন্ধের পরও বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশস্থলে বিএনপি নেতারা জমায়েত হয়েছেন জানিয়ে বিএনপি’র বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, সব বাধা উপেক্ষা করে গণসমাবেশস্থলে জনস্রোত নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।

Tag :

2 thoughts on “যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল, দুর্ভোগ চরমে

  1. *INFO SERVICE EXPIRATION FOR dailydeshnews.com

    Attention: Accounts Payable / Domain Owner / যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল, দুর্ভোগ চরমে

    Your Domain: http://www.dailydeshnews.com
    Expected Reply before: May 04, 2023.

    This Notice for: http://www.dailydeshnews.com will expire on May 04, 2023.

    *For details and to make a payment for dailydeshnews.com services by credit card:

    Visit: https://orkpay.com/?web=dailydeshnews.com

    050420230046150929-5051844

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল, দুর্ভোগ চরমে

প্রকাশিত সময় : ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২