২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের।
সানিয়া ও শোয়েবেব বিয়ে এখন ভেঙে যাওয়ার মুখে— এমনটিই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’ এমনটিই জানিয়েছে।
পত্রিকাটির খবরে বলা হয়, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।
শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়েছে সানিয়ার কিছু পোস্টের পর।
শনিবার স্ক্যান করানো হয়েছে। পেশিতে চোট রয়েছে। বেশ কয়েক সপ্তাহ খেলতে পারব না। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটা খুব ভালো হলো। ভুল সময়ে এসে এমন হলো। এর ফলে আমার অবসরের পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। সবাইকে জানিয়ে দেব।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























