রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজ হওয়া শিশু উদ্ধার

নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আরিফ আহমেদ ( ১৩) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। নিখোঁজ আরিফ মৌলভীবাজার জেলার জুড়ী থানার ডুমা বাড়ি গ্রামের মৃত এনাম উদ্দিনের  ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আরিফ আহমেদ (১৩) গোয়ালবাড়ি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল এবং মাদ্রাসা বোর্ডিংয়ে  থাকতো। রবিবার ৬ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে সে বের হয়ে যায়।  কোথাও খোঁজে না পেয়ে সন্ধ্যায় নিখোঁজ শিশুর চাচা জুড়ী থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। 

দায়ের করা জিডির প্রেক্ষিতে পুলিশ দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে। ৭ নভেম্বর

সোমবার ভোর সাড়ে ৪  ঘটিকার সময় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জুড়ী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করেন।   সকালে জুড়ি থানার অফিসার ইনচার্জ শিশুটিকে তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজ হওয়া শিশু উদ্ধার

প্রকাশিত সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২