ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী দুলা মিয়া সড়ক এলাকায় বাস ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহতহয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার কর্মীরা ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। ওসি আরও জানান, নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর তিন জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে বাস ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- ১৩০
Tag :
সর্বাধিক পঠিত



























