শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে হেলিকপ্টার চড়ে পোল্যান্ড প্রবাসীর রাজকীয় বিয়ে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পোল্যান্ড প্রবাসী শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগমের বড় ছেলে রাজু আহমেদ দোলন বিয়ে করেছেন রাজকীয়ভাবে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরতলীর কালীঘাট রোডস্থ চলন্তিকা মাঠ থেকে মা বাবাকে সাথে নিয়ে হেলিকপ্টার যোগে কনে আনতে যান শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে।

হেলিকপ্টারটি চলন্তিকা মাঠে অবতরণ করলে শত শত স্থানীয় লোকজন ভীড় জমায় এক পলক দেখার জন্য। এ সময় ছোট্ট শিশুদের দেখা গেছে, হাত নেড়ে হেলিকপ্টারকে স্বাগত জানাতে।

কনে একই এলাকার মুসলিমবাগের বাসিন্দা মরহুম নুরুল ইসলাম ও মরহুমা রাহেলা ইসলামের কনিষ্ট কন্যা ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাসুদা বেগমের ছোট বোন মোছা. আছমা আক্তার ইতি।

রাজু আহমেদ দোলন কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি জমান। সেখানে ব্যবসার উপর ডিপ্লোমা করে পোল্যান্ডে যান তিনি। পোল্যান্ডে গিয়ে প্রথমে একটি রেষ্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেন। তরুণ এই ব্যবসায়ী সফল ব্যবসার মাধ্যমে এখন পোল্যান্ডে ৪টি রেষ্টুরেন্টের মালিক।

বিয়ের খরচ সম্পর্কে জানতে চাইলে রাজু আহমেদ দোলন জানান, হেলিকপ্টারটি ৪ ঘন্টার জন্য ভাড়া নিয়েছেন ২ লক্ষ টাকায়। এছাড়া স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুসহ আমন্ত্রিত অতিথি প্রায় চারশ। সবার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে। তিনি আরও বলেন, কনেকে দেয়া হয়েছে ১৫ ভরি সোনার গহনা। সব মিলিয়ে ২৫ লক্ষাধিক টাকা মতো খরচ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে হেলিকপ্টার চড়ে পোল্যান্ড প্রবাসীর রাজকীয় বিয়ে

প্রকাশিত সময় : ১১:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২