শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গু‌তে মৃত্যু ১, হাসপাতালে ৫১৯

গত এক দিনে ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৯ জন। এই নি‌য়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২২ জন।

অপর‌দি‌কে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে এক জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪১ জন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৫৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬১ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৪২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৮৮০ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ন‌ভেম্বর পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৬৬১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় ডেঙ্গু‌তে মৃত্যু ১, হাসপাতালে ৫১৯

প্রকাশিত সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২