মেক্সিকোর বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। যার কারণে দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে আক্রমণে ধার বাড়ায় কোচ লিওনেল স্কালোনি। তবে সময় ঠিকই এগিয়ে যাচ্ছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। অ্যানহেল ডি মারিয়ার সহায়তায় দুর্দান্ত এক গোল করলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি। যার গোলে বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।
বিস্তারিত আসছে…

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























