বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদেশি মদসহ আটক ১

শনিবার রাতে মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ উপজেলার শমসেরনগর থেকে ৬৩ বোতল ভারতীয় মদসহ আজিম আলী(২০) নামের এক ব্যক্তিকে  আটক করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে শমশেরনগর ফাঁড়ির এসআই সোয়েল রানা সঙ্গীয় এএসআই এনামুল হক, এএসআই বাবুল মিয়াসহ শমশেরনগর-কুলাউড়া রোডের কেচুলুটি নামক স্থানে রাত্রিকালীন চেকপোস্ট করার সময় একটি সিএনজিকে থামার জন্য সিগন্যাল দেন। সিএনজি না  থামিতে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে সিএনজিতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে অফিসার ও ফোর্সের সহায়তায় আজিম আলী নামে একজনকে আটক করেন। পরে তার কাছে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা। 

আটককৃত আজম আলী জিজ্ঞাসাবাদে জানায়, চাতলাপুর সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে কুলাউড়া নিয়ে যাচ্ছিল সে। তার সাথে আরও ৩ জন ছিলো। 

আটককৃত  আজম আলী এবং পলাতক আরো ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী আজিম আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদেশি মদসহ আটক ১

প্রকাশিত সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২