মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উজ্জীবিত দ. কোরিয়ার বিপক্ষে ঘানার বাঁচামরার লড়াই

১১তম বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে না জিতলেও দক্ষিণ কোরিয়া প্রেরণা খুঁজে পাওয়ার মতো পারফরম্যান্স করেছে উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। এবার আরও নিখুঁত পারফরম্যান্স করতে চায় এশিয়ান দেশটি। সোমবার আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ঘানা। দুই দলই প্রথম জয়ের জন্য মরিয়া।

এই ম্যাচে নিশ্চিতভাবে চাপে ঘানা। কারণ হারলেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হবে তাদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া ও ঘানা 

উরুগুয়ের বিপক্ষে লক্ষ্যে কোনও শট রাখতে না পারলেও প্রাণবন্ত পারফরম্যান্স দিয়ে আত্মবিশ্বাস যুগিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের নির্ভরতার প্রতীক সন হিউং মিন প্রথম ম্যাচে বড় ধরনের ছাপ রাখতে পারেননি। তবে প্রধান কোচ পাওলো বেন্তো অভিজ্ঞ উরুগুয়ানদের বিপক্ষে দলের আগ্রাসনে খুশি। একই পারফরম্যান্স দেখতে চান তিনি পরের দুই ম্যাচেও।

কাতারে প্রথম আফ্রিকান দল হিসেবে গোল করা ঘানা ৩-২ গোলে পর্তুগালের কাছে হেরে গেলেও তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে, তারা কতটা উজ্জীবিত! প্রথম বাধা হার দিয়ে শুরু করলেও ঘানা ঘুরে দাঁড়াতে মরিয়া। কারণ প্রথম রাউন্ডে ছিটকে যাওয়া ঠেকাতে এই ম্যাচে হারা চলবে না।

এই বছর নেশনস কাপে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া ঘানা কাতারে ভালো কিছু করতে চায়। ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা দলকে নিয়ে আশাবাদী কোচ ওটো আড্ডো। দক্ষিণ কোরিয়াকে নিয়ে তিনি বলেনন, ‘আমাদের এখন জিততে হবে। আমরা চাপে আছি সত্যি কিন্তু তারাও। ’দলের মধ্যে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আছে, বললেন অধিনায়ক আন্দ্রে আইয়ুর। তিনি বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে, মাথা ঠাণ্ডা রাখতে হবে এবং আমাদের পারফরম্যান্স বাড়াতে হবে। বেশি বেশি গোল করতে হবে, কম গোল খেতে হবে।’

অবশ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেড টু হেডে ৪-৩ এ এগিয়ে ঘানা, সবগুলো ছিল প্রীতি ম্যাচ। ১৯৮২ সালে প্রথমবার মালয়েশিয়ায় মুখোমুখি হয়েছিল তারা। সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে, ওইবার জর্ডান আইয়ুর হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল ঘানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উজ্জীবিত দ. কোরিয়ার বিপক্ষে ঘানার বাঁচামরার লড়াই

প্রকাশিত সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২