বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল-ভক্তরা

মরুর বুকে ফুটবল বিশ্বকাপ এবার ভিন্ন উন্মাদনার রূপ নিয়েছে। প্রিয় দলের সমর্থনে মেতেছেন ফুটবলপ্রেমীরা। আর সেই উন্মাদনায় সমর্থকদের আনন্দ আরও বাড়াচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কয়েক দিন আগেই মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে বাংলাদেশি সমর্থকদের মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করে সংস্থাটি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।’

এবার ফিফা ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবি নিয়ে টুইট করেছে। এতে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ চলাকালীন কিছু ছবিগুলো পোস্ট করা হয়।

এতে দেখা যায়, হাজারো মানুষ এক জায়গায় বসে বড় পর্দায় ম্যাচ দেখছে। দলের বিজয় উদযাপনে মেতেছেন তারা।

এতে ফিফা লিখেছে, ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল-ভক্তরা

প্রকাশিত সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২