শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশের আগে গায়েবী ” মামলায় “বিএনপি নেতা “গ্রেপ্তার “

রাজশাহী বিভাগীয় গণ সমাবেশের দুইদিন আগে বাগমারা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক  মনিরুজ্জামান (৫৭) ওরফে রঞ্জুকে আটক করেছে পুলিশ। তিনি গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারি একটি কর্মশালায় আসার পথে পুলিশ গাড়ি রোধ করে তাঁকে আটক করে। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালানো হয়েছে। পুলিশের দাবি একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হবে। 

বুধবার সকালে বিএনপি নেতা মনিরুজ্জামান সরকারি একটি কর্মশালায় যোগ দেওয়ার জন্য উপজেলা সদর ভবানীগঞ্জে আসছিলেন। তিনদিনের ওই কর্মশালার সমাপনী দিন ছিল বুধবার। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে দেউলা চৌরাস্তা মোড়ে পৌঁছালে পুলিশ গাড়ি থামায়। এ সময় পুলিশ পাহাড়ায় গাড়িসহ আটক করে থানায় নেওয়া হয়। 
একই সময়ে পুলিশের আরেকটি দল চানপাড়ায় ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামানের বাড়িতে তল্লাসি চালিয়েছে। তবে সেখান থেকে কাউকে ধরতে পারেনি পুলিশ। এছাড়াও তাহেরপুর এলাকার বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, চেয়ারম্যান মনিরুজ্জামানকে গত ১৯ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০জনকে আসামি করা হয়। তবে বিএনপি নেতা মনিরুজ্জামানের নাম এজাহারে ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সমাবেশের আগে গায়েবী ” মামলায় “বিএনপি নেতা “গ্রেপ্তার “

প্রকাশিত সময় : ১০:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২