শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের আন্দোলন আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে:ফখরুল

রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে শুক্রবার (২ ডিসেম্বর) রাতেই তিনি সমাবেশস্থলে হাজির হন।

সমাবেশে আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, শত বাধা উপেক্ষা করে শীতের মধ্যে কষ্ট করে এই জালিম শাহী সরকারের পতন ঘটাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই।

তিনি বলেন, আজ আপনারা এত বাধা, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এবং দেশের গণতন্ত্র মুক্ত করতে যেভাবে একজোট হয়েছেন তা আমাদের আন্দোলন আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এবিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজশাহী পৌঁছেই তিনি মহানগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন মাদ্রাসা মাঠে সমাবেশস্থলে যান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম, চন্দন রহমান, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমাদের আন্দোলন আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে:ফখরুল

প্রকাশিত সময় : ১১:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২