শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে নির্ধারিত সময়ের আগেই বিএনপির গণসমাবেশ শুরু

নির্ধারিত সময়ের আগেই রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

শনিবার সকাল ৭টা থেকেই নেতাকর্মীরা মাঠে ঢুকতে শুরু করেন। সকাল ১০টার দিকে বেশকিছু নেতাকর্মী মাঠে ছিলেন। মাঠের মধ্যে নেতাকর্মীরা মঞ্চ ঘুরে দেখছেন। কেউ কেউ শীতের সকালে রোদের উত্তাপ নিচ্ছেন। রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি নেতাকর্মীরা গত চারদিন আগে থেকেই মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছেন

গণসমাবেশ আয়োজন কমিটির দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বেলা ২টা থেকে গণসমাবেশ শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু নেতাকর্মীরা চলে আসায় আগেই গণসমাবেশ শুরু হয়।

এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিতত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে নির্ধারিত সময়ের আগেই বিএনপির গণসমাবেশ শুরু

প্রকাশিত সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২