মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনায় ১১টি চোরাই মোবাইলসহ সুমন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। কমলগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে একটি মোবাইলের দোকান চুরি হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী চা বাগান থেকে সুমন মিয়া ওরফে সৈয়দ মিয়া (৪০)কে সনাক্তপূর্বক গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের মনির মিয়ার ছেলে। সুমনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার- ১
-
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার: - প্রকাশিত সময় : ১০:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- ১৮৫
Tag :
সর্বাধিক পঠিত



























