শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রাবন্তীর নামে আবারও মামলা

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওপার বাংলার গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও রয়েছে তার সমান জনপ্রিয়তা। এই নায়িকার বিরুদ্ধে আবারও মামলা দায়ের করেছেন তার তৃতীয় স্বামী রোশান সিং। আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগ আনা হয়েছে শ্রাবন্তীর নামে।

জানা যায়, সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর নামে মামলা করেছেন রোশানের আইনজীবী। এটিকে ‘পার্জারি’ মামলা বলা হয়।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু বিবাহবিচ্ছেদ নয়, রোশানের বিরুদ্ধে খোরপোশের মামলাও দায়ের করেছেন শ্রাবন্তী। মাসিক সাত লাখ রুপি করে খোরপোশ দাবি করেন এই অভিনেত্রী। সেই সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেছিলেন তিনি। সেখানে কিছু মিথ্যা তথ্য ছিল বলেও অভিযোগ করেছেন রোশান।

আগামী ১৬ ডিসেম্বর আলিপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রাবন্তী বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে চাই না।

জানা গেছে, শ্রাবন্তীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য ২০২১ সালে মামলা দায়ের করেন রোশান সিং। এরপর বিবাহবিচ্ছেদ চেয়ে পাল্টা মামলা করেন এই নায়িকা। আলিপুর আদালতে এ মামলার নিষ্পত্তি এখনো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শ্রাবন্তীর নামে আবারও মামলা

প্রকাশিত সময় : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২