মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটকীয় ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ১০:২৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ১২৫

চলতি বিশ্বকাপে প্রথমবারের মত অতিরিক্ত সময়ে গড়ায় নকআউট পর্বের কোনো ম্যাচ। তবে সেখানেও ম্যাচের ফল বের না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ক্রোয়েশিয়া-জাপান ম্যাচ। সেখানে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এর আগে দুর্দান্ত খেলা উপহার দিয়ে জাপান-ক্রোয়েশিয়া দুই দলই এক গোল করে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে।

এর আগে, ম্যাচের ৪৩ মিনিটে কর্নার পায় জাপান। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে পায়ে লেগে চলে যায় জাপানের ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে বল জালে পাঠালে লিড পায় সামুরাই ব্লুরা।

ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফিরে ক্রোয়েশিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইভান পেরিসিক। তাতে ম্যাচে ফেরে সমতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটকীয় ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

প্রকাশিত সময় : ১০:২৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২