শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে যা বললেন তার স্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার রাজধানীর উত্তরাস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিষয়টি গণমাধম্যকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মির্জা ফখরুলকে আটকের বিষয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সকাল ৭টা নাগাদ ‘বিএনপি মিডিয়া সেলে’ প্রকাশিত একটি ভিডিওতে ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘চার জন নিচে ছিল, চার জন উপরে এসেছিল। তাদের বললাম আপনার কেন এসেছেন, তারা বলেছেন উপরের নির্দেশে এসেছি। তাদের একটাই কথা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি। কার নির্দেশে নিয়ে যাচ্ছে এটাতো বলেনি।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল রাতেই বাসা এসেছেন। শরীর বেশ খারাপ। ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছেন। যে কাপড় পরেছিলেন সেভাবেই টুকটাক ওষুধ নিয়ে চলে গেছেন। রাহাত আরা বেগম বলেন, ‘ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেপ্তার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।’ মির্জা ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনও যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আর কোনও যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে।

এদিকে রাত ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শায়রুল কবির খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে যা বললেন তার স্ত্রী

প্রকাশিত সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২