শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষযটি নিশ্চিত করনে বলেন, ‘গোয়েন্দা পুলিশ পরিচয়ে’ দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাদের বাসা থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘রাত ৩টার দিকে মহাসচিবকে উত্তরার বাসা থেকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।’

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস। পরে সেখানে তিনি দলের শীর্ষ ক’জন নেতার সাথে বৈঠক করেন। এর পর তাকে একটি সাদা রঙের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় বলে একধিক সূত্র জানায়। 

তাদের আটকের বিষয়টি তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা স্বীকার না করলেও- তারা ডিবি অফিসে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

প্রকাশিত সময় : ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২