শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ মোঃ জাহার আলী ফকির(৪২) ও মোছাঃ রাশেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার রৌমারী  ইউনিয়নের রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়ীতে মাদক বিক্রির খবর পায় পুলিশ। 

পরে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মাদক কারবারি মোছাঃ রাশেদা বেগম(৩৫)কে ১ হাজার পিস ও খাটিয়ামারী গ্রামের মাদক কারবারি মোঃ জাহার আলী ফকির(৪২)কে ৭ হাজার পিস ইয়াবাসহ  আটক করা হয়। মাদক কারবারি জাহার আলী ফকিরের বিরুদ্ধে পূর্বের ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

শুক্রবার(৯ ডিসেম্বর) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত সময় : ০৯:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২