সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৪১৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বারাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ খান বাবুল (৫০) ও কড্ডা কৃষ্ণপুর গ্রামের মৃত শাহজামাল শেখের ছেলে নিজাম শেখ (৩২)। র্যাব-১২’র লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ওই গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অনলাইন ডেস্ক 

























