শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবু কায়েস (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দেশটির স্থানীয় সময় গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

গত শুক্রবার রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ছাড়াও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ১০ নভেম্বর কৃষি ভিসায় পর্তুগালে পাড়ি জমান মোহাম্মদ আবু কায়েস। দেশটিতে আসার এক মাসের মাথায় দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বাংলাদেশে স্ত্রী ছাড়াও কায়েসের তিন কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে লিসবন, পোর্তো পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পর্তুগালে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২