শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নয়াপল্টনে দলটির সমাবেশ শুরু হয়েছে। আর প্রতিবাদ সমাবেশকে ঘিরে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে, আজ সকাল থেকেই সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ গ্রেফতারদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল-ফকিরাপুল মোড়ের সড়ক বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লখ্য, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশিত সময় : ০৩:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২