শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি ডেইজি, সম্পাদক লি‌লি

প্রায় ১৯ বছর পর নতুন নেতৃত্ব পে‌লো যুব মহিলা লীগ। সংগঠন‌টির নতুন সভাপতি হয়েছেন আলেয়া সরোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। ওই সময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়।

তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে আবারো নেতৃত্বে আসেন নাজমা আক্তার ও অপু উকিল।

এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিলুফা রহমান। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি তাহেরা খাতুন লুৎফা এবং সাধারণ সম্পাদক শামীমা রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি ডেইজি, সম্পাদক লি‌লি

প্রকাশিত সময় : ০৯:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২