বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দী ইদ্রিস আলী মোল্লা (৬২) ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে ওই বন্দী অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে ওই বন্দীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই বন্দী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিল।

এর আগে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই বন্দীকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২