শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির গণমিছিল কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করবে বিএনপি।আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।কিন্তু ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল এক অনুষ্ঠানে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তনের আহ্বান জানান।এরই পরিপ্রেক্ষিতে বিএনপি আজ গণমিছিলের তারিখ পরিবর্তনের কথা সংবাদ সম্মেলন করে জানালো। অন্যদিকে প্রায় একই দাবিতে ৩০ ডিসেম্বর সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ। মূলত এই কর্মসূচির মাধ্যমে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের যুগপৎ আন্দোলনের সূচনা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির গণমিছিল কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর

প্রকাশিত সময় : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২