বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, আটক ২

ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি ভাঙচুরের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজারের ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উত্তর সাউথপুর এলাকার মো. আইউব আলী সরদারের ছেলে মো. বাদশা সরদার ও বদনিকাঠি এলাকার মো. কামরুল হাওলাদারের ছেলে মো. স্বাধীন হাওলাদার।

স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল মার্কার প্রার্থী মো. মানিক সরদার ও মোড়ক মার্কার প্রার্থী মো. তাওহীদুল ইসলামের বড় ভাই তরিকুল ইসলাম তারিকের সঙ্গে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন জড়ো হলে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করতে চেষ্টা করে। এ সময় মানিক সরদার তার লোকজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মধ্যে ঢুকে ভেতর থেকে শাটার বন্ধ করে দেয়। এ সময় অফিসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি ভাঙচুর করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙচুরে জড়িত দুইজনকে আটক করে। আটকরা ছবি ভাঙচুরের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. মানিক সরদার বলেন, ‘আমাকে ফাঁসাতে এ ঘটনা সাজানো হয়েছে।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘ছবি ভাঙচুরের ঘটনায় রাতেই মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ১০ জন অজ্ঞাতসহ ২১ জনের নামে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ করতে আনা দুইজনের মধ্যে স্বাধীন হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে হাজির করা হয়। অপরজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’-আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, আটক ২

প্রকাশিত সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২