বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমতা ফেরাতে দেরি করলো না মরোক্কো

সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে নবম মিনিটেই সমতা ফেরায় মরোক্কো। তারাও ফ্রি কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করে। এ সময় ডানদিকে ফ্রি কিক পায় আটলাস লায়ন্সরা। ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে আসে গোলপোস্টের সামনে। সেখানে আচরাফ দারি নিচু হয়ে হেড নিয়ে জালে পাঠান বল। তাতে ফেরে সমতা (১-১)

জোসকো গারদিওলের গোলে এগিয়ে ক্রোয়েশিয়া:
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে ইভান পেরিসিচ বল পান। তিনি হেডে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটাতে আবার হেড নেন জোসকো। বল জালে জড়ায়। এগিয়ে যায় ক্রোয়েশিয়া (১-০)

মরোক্কো-ক্রোয়েশিয়ার স্থান নির্ধারণী ম্যাচ শুরু:

পর্দা নামার অপেক্ষায় কাতার বিশ্বকাপ। আগামীকাল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে সাঙ্গ হবে ফুটবল মহাযজ্ঞ। তার আগে আজ শনিবার স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও মরোক্কো। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।

মরোক্কোর শুরুর একাদশ:
ইয়াসিন বুনু, জাওয়াদ এল ইয়ামিক, আচরাফ দারি, ইয়াহইয়া আত্তিয়াত-আল্লাহ, আচরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত, বিলাল এল খানৌস, আবদেলহামিদ সাবিরি, ইউসুফ এন-নেসিরি, সোফিয়ান বাউফল ও হাকিম জিয়াছ।

ক্রোয়েশিয়ার শুরুর একাদশ:
ডমিনিক লিভাকোভিচ, জোসিপ সুতালো, জোসকো গারদিওল, জোসিপ স্ট্যানিসিক, মাতেও কোভাসিক, লাভরো মেজার, লুকা মডরিচ, ইভান পেরিসিক, মিসলাভ ওরসিক, আন্দ্রেজ ক্রামরিক ও মার্কো লিভাজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সমতা ফেরাতে দেরি করলো না মরোক্কো

প্রকাশিত সময় : ০৯:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২