মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব মাঠে ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর সঞ্চালনায় অলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, ব্রিটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সিলেট বিভাগ স্বাস্থ্যের সাবেক পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্রিটিশ নাগরিক লিটন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু ইদ্রিস মোহাম্মদ লেদু, গ্র্যান্ড সেলিম রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো: সেলিম আহমদ, ভারতের শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহআলম প্রমূখ।
এছাড়াও প্রেসক্লাবের কার্যবরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে প্রেসক্লাব আয়োজিত প্রাণবন্ত এই অনুষ্ঠানে নৈশভোজ ও কাতার বিশ্বকাপ ২০২২এর ফাইনাল খেলা প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় উপভোগ করেন অনুষ্ঠানের অতিথি, সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যরা।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























