বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক মামলায় গ্রেফতার- ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকের ছদ্মবেশে চুরি মামলার দুই আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। 

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, গত রোববার  দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার  ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে একটি চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনায় থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা  দায়ের করা হয়। মামলার পর থেকেই  চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ। 

সোমবার  দুপুরে উপজেলার শ্রীপুর গ্রাম থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুর রহমান আলিফ মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়। পরে কমলগঞ্জ থানার এএসআই মনিরুল ইসলাম  এবং এএসআই পরিমল চন্দ্র শীল কৃষকের ছদ্মবেশে ধান ক্ষেতে কাজ করার সময় ফয়সাল হোসেন (৩৯)কে গ্রেফতার করেন।আরেকটি  জিআর মামলায় মালিক বক্স (২৫)নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা সবাই জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত হাবিব ও ফয়সাল  এলাকার চিহ্নিত চোর বলে জনশ্রুতি রয়েছে।  তারা চুরির ঘটনায় জড়িত আছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। মঙ্গলবার  সকালে গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক মামলায় গ্রেফতার- ৩

প্রকাশিত সময় : ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২