বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের স্মৃতি গায়ে মাখলেন ডি মারিয়া

তিন যুগের অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার। মেসি-ডি মারিয়াদের হাত ধরে এসেছে বহুল প্রতিক্ষীত বিশ্বকাপের তৃতীয় শিরোপা। বিশ্বকাপ জয়ের আনন্দে এখনো মোহিত আর্জেন্টাইনরা। ফাইনালে দারুণ অবদান রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি বক্সের মধ্যে তাকে ফাউল করার কারণে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে মেসির গোলে শুরুতেই লিড নেয় তারা। এরপর ডি মারিয়া দারুণ দক্ষতায় দ্বিতীয় গোলটি করেন। যদিও পরে তাকে উঠিয়ে নেওয়া হয় মাঠ থাকে। বিশ্বকাপ জয়ের স্মৃতি বহন করতে ডি মারিয়া এবার ভিন্ন কিছু করলেন। তার ডান পায়ের হাঁটুতে বিশ্বকাপ ট্রফির বড় একটি ট্যাটু করিয়েছেন। এর আগে কখনো এতো বড় ট্যাটু করাননি তিনি। আজ শনিবার সকালে সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে ডি মারিয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ডান পায়ে বিশ্বকাপের ট্রফির ট্যাটু করিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) এর এই মিডফিল্ডার। তার অনিন্দ্য সুন্দর ট্যাটুটির আর্টিস্ট ইজাকুইয়েল ভিয়াপিয়ানো। ফ্রেমে ডি মারিয়ার সঙ্গে তিনিও ছিলেন। এর আগে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার পর বাম উরুতে ট্যাটু করিয়েছিলেন ডি মারিয়া। যে শিরোপা জিতে তারা ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল বড় কোনো শিরোপা জয়ের ক্ষেত্রে। আর ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে তারা অমর হয়ে গেলেন ইতিহাসের পাতায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ জয়ের স্মৃতি গায়ে মাখলেন ডি মারিয়া

প্রকাশিত সময় : ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২