জাতীয় দলের খেলা না থাকায় বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। এই সময়টাতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি মাগুরায় চলে গেছেন সাকিব আল হাসান। সেখানেই পিকনিক মুডে রয়েছেন সাকিব-শিশির দম্পতি। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাগুরার বাড়ির বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে ইটের চুলা। সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। শিশির ক্যাপশনে লিখেছেন, ‘যখন শ্বশুর বাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গ্রামের বাড়িতে সাকিব-শিশিরের পিকনিক
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- ১৫৮
Tag :
সর্বাধিক পঠিত



























