বাংলাদেশ সফর শেষে ভারত নিজেদের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে শ্রীলংকার বিপক্ষে। ৩-১৫ জানুয়ারি অনুষ্ঠেয় সাদা বলের এই দুটি সিরিজে খেলবেন না লোকেশ রাহুল। বিয়ে করছেন তিনি। কনে আথিয়া শেঠি বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইনজুরির দরুন খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেন রাহুল। ২-০তে টেস্ট সিরিজ জেতে ভারত। শ্রীলংকা সিরিজে রোহিত ও রাহুল দুজনই খেলবেন না। রাহুল বিয়ের জন্য। আর রোহিতের চোট পুরোপুরি সারেনি। ২০২২ সালটা ভালো যায়নি রাহুলের। এ বছর চার টেস্টে মাত্র ১৩৭ রান করেছেন তিনি। ১০টি ওডিআইতে ২৫১ এবং ১৬ টি ২০-তে ৪৩৪ রান এসেছে তার ব্যাট থেকে। সূত্র: যুগান্তর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিয়ে করছেন লোকেশ রাহুল
-
বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- ১৫৯
Tag :
সর্বাধিক পঠিত


























