রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয়  সংলাপ অনুষ্ঠিত

মৌলভীবাজারে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার ও ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজারের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় এই সংলাপের আয়োজনটি করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল হক খান, এমপি, প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের  সাংসদ নেছার আহমদ এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার, মোহাম্মদ জাকারিয়া এবং প্রকল্প পরিচালক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আব্দুল্লা-আল-শাহীন। এছাড়াও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয়  সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৮:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২