শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে  ইয়াবাসহ এক মাদক কারবারি  আটক 

শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোড থেকে  ৩০ পিস ইয়াবাসহ মোঃ মালেক হোসেন সোহেল ওরফে পিচ্চি সোহেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার  রাত সোয়া ৭ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোড থেকে মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেলকে আটক করে। পুলিশ তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

গ্রেফতারকৃত সোহেল  শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোডের মৃত আনিছ রহমানের ছেলে। মালেক হোসেন সোহেল শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে  ইয়াবাসহ এক মাদক কারবারি  আটক 

প্রকাশিত সময় : ১০:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২