বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয় করতে গিয়ে লাল কার্ড দেখলেন নেইমার

বিশ্বকাপের বিরতির পর প্রথম ম্যাচেই লাল কার্ড পেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিএসজির হয়ে স্ট্রসবার্গের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান তিনি। নেইমারের এই অভিনয় টের পেয়ে রেফারি সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখান। দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে। মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দ্বিতীয়টাতে যে অভিনয় করতে গিয়েছিলেন, তা স্পষ্ট ধরা পড়েছে রেফারির চোখে। তাই আর দেরি না করে তিনি দ্রুত প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড বের করে দেখান। প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাচের ৬১তম মিনিটে। এ সময় স্ট্রসবার্গের মিডফিল্ডার আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে জোরে গুঁতো দেন নেইমার। যার ফলে রেফারি ক্লেমেন্ট তুরপিন হলুদ কার্ড দেখান নেইমারকে। এর দুই মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর এটা নেইমারের পঞ্চম লাল কার্ড। এর ফলে আগামী রবিবার (১ জনিুয়ারি) ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। বিশ্বকাপ বিরতির পর মেসিকে ছাড়াই বুধবার রাতে স্ট্রসবার্গের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নেইমারের লাল কার্ড সত্ত্বেও ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অভিনয় করতে গিয়ে লাল কার্ড দেখলেন নেইমার

প্রকাশিত সময় : ১১:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২