শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ দুর্ঘটনার কবলে ক্রিকেটার, দোয়া চাইলেন ‘প্রেমিকা’ উর্বশী

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে দিল্লির দেরাদুনা হাইওয়েতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে ঋষভকে বহনকারী গাড়িটি। কিছুক্ষণ পরই গাড়িতে আগুন ধরে যায়। কিন্তু তার আগেই গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বের হতে সক্ষম হন ঋষভ। ঋষভের দুর্ঘটনার খবরে চিন্তিত তার ভক্তরা। অন্যদের মতো চিন্তিত ঋষভের কথিত প্রেমিকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উর্বশী লিখেছেন— ‘প্রার্থনা।’ এর সঙ্গে একটি হার্ট ও পায়রার ইমোজি দিয়েছেন তিনি। এ পোস্টে ঋষভের কথা উল্লেখ না করলেও দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি নেটিজেনরা। এ পোস্টের কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ঋষভ ভাইয়ের অ্যাকসিডেন্ট হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘ঋষভ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।’ অন্য একজন লিখেছেন, ‘তোমার ভালোবাসা হাসাপাতালে ভর্তি। পোস্ট বাদ দিয়ে হাসপাতালেও যাও।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, ঋষভের সঙ্গে প্রেম করছেন উর্বশী। যদিও বিষয়টি স্বীকার করেননি তারা। তবে কিছুদিন আগে ঠান্ডা লড়াই হয়েছে উর্বশী-ঋষভের। কেউ কারো নাম না নিয়ে পরস্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। উর্বশীকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেন ঋষভ। এর পাল্টা জবাবও দেন উর্বশী। ছোট ভাইয়া বলেও ভারতের এই উইকেট কিপারকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান বলিউডের এই অভিনেত্রী। ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভয়াবহ দুর্ঘটনার কবলে ক্রিকেটার, দোয়া চাইলেন ‘প্রেমিকা’ উর্বশী

প্রকাশিত সময় : ০৩:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২