আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে মাহি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার। এর আগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহি। সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতবো। এই আসনে নৌকাকে এনে দেব।’
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাহি
-
বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৯:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- ১১২
Tag :
সর্বাধিক পঠিত























