বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৪০ জনে। দেশে ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জন। শনিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- ১১৮
Tag :
সর্বাধিক পঠিত
























