শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু হওয়ায় প্রতিপক্ষের বড়ই অন্তর্জ্বালা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করে ফেলায় আওয়ামী লীগের প্রতিপক্ষদের হিংসা হয়। বৈশ্বিক পরিস্থিতিতে আমরা কিছুটা বিপদে— এমন পরিস্থিতিতেও যিনি সারা রাত জেগে কাজ করে সামাল দিয়ে যাচ্ছেন আমাদের ট্রাবল শ্যুটার—তার নাম শেখ হাসিনা। তিনি আছেন বলেই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে কাদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারা দুনিয়ার কাছে আমাদের সামর্থ্য সক্ষমতা, শেখ হাসিনার অসম সাহস তুলে ধরেছে। সারা বিশ্ব অবাক, কী করে নিজেদের টাকায় পদ্মা সেতু করে? আর আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে, মনে বড় জ্বালা, অন্তর্জ্বালা, বড়ই অন্তর্জ্বালা—শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেলল? মন্ত্রী বলেন, ২৮ তারিখে মেট্রোরেল উদ্বোধন করবেন, ১০০ সেতু উদ্বোধন করলেন, ১০০ সড়ক উদ্বোধন করলেন—কে… এই জ্বালা আর সইতে পারে না। এই জন্যই জানে যে নির্বাচন করলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। সেজন্য সরকার হটাবে, শেখ হাসিনাকে ২০ বার এটেম্পট নিয়েছে, জীবনের ওপর। শেখ হাসিনাকে হটাতে পারলে, তারা মনে করে তারা সব হারানো ময়ূর সিংসাহন খুঁজে পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মা সেতু হওয়ায় প্রতিপক্ষের বড়ই অন্তর্জ্বালা: ওবায়দুল কাদের

প্রকাশিত সময় : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২