শীত জেঁকে বসেছে পর্যটন নগরী শ্রীমঙ্গলে। এদিকে শীত পবন এলাকা শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাতগাঁও ইউনিয়ন ও ভুনবীর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























