রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত ৪৯ জন হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৯ জন। বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০২ জন ঢাকার মধ্যে এবং ১১০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৭ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ১৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত ৪৯ জন হাসপাতালে

প্রকাশিত সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩