বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে মিলন চৌধুরীকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে জমি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছেলে মিলন চৌধুরী। আহত হারুন অর রশীদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা হালিমা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় ছেলের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশিত সময় : ১০:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩