শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি আইন না মানলে ক্লিনিক বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

নবায়ন করা হলেও সরকারি আইন না মানলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এসব প্রতিষ্ঠান থেকে সেবা পেতে মানুষ যাতে প্রতারিত না হয়। এ জন্য আমরা ক্লিনিকগুলোর উপর বিশেষ নজর রাখছি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের নতুন ভবন উদ্বোধন এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  দুই হাজার ক্লিনিক ও ডায়াগনেস্টিক বন্ধ করে দিয়েছি। এটা চলমান প্রক্রিয়ায় চলতেই থাকবে।

তিনি বলেন, করোনা বাড়ছে, চীনে বেশি বাড়ছে। করোনা প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করছে। চীনে করোনার নতুন ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্ক বার্তা জারি করা হয়েছে। চীন থেকে যারা আসবে তাদের পরীক্ষা করা হবে। প্রয়োজনে আইসোলেশনে নেওয়া হবে। আমাদের সজাগ থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে বেশি মানুষের সমাগম সেখানেই মাস্ক পরা প্রয়োজন। আমাদের দেশের বেশির ভাগ মানুষ করোনার ৩য় ডোজ নিয়েছে অনেকে আবার ৪র্থ ডোজও নিয়েছে। যারা এখনো করোনা টিকা নেননি তারা করোনা টিকা নিন, তাহলে সুরক্ষা থাকবেন। করোনা বৃদ্ধি পেলে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই। উন্নত চিকিৎসার জন্য ৩৭টি মেডিকেল কলেজ এবং ৮টি নতুন হাসপাতাল করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারি আইন না মানলে ক্লিনিক বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩