শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজধানী ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। এ মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমে যাবে। তবে রাতের কুয়াশা থাকবে। মূলত আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে। তার মানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে তিনি বলেন, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭টি জেলায় জায়গায় শৈত্যপ্রবাহ আছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩