বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসি এবার বিশ্বসেরাদেরও সেরা

পুরস্কারটা সর্বশেষ কোনো ফুটবলারের হাতে উঠেছিল সেই ১১ বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিলেন লিওনেল মেসি। তার প্রায় এক যুগ পর ফরাসি পত্রিকা লেকিপের চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স পুরস্কার উঠছে কোনো ফুটবলারের। এবারও বিজয়ীর নামটা বদলায়নি। ১১ বছর আগে যিনি জিতেছিলেন, সেই মেসিই এবার বনেছেন ‘সেরাদেরও সেরা’, পেতে যাচ্ছেন লেকিপের এই পুরস্কার। ১৯৪৬ সাল থেকে ফ্রান্সের সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে দেশটির পত্রিকা লেকিপ। ১৯৭৫ সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার। যার মানে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট। পুরস্কারটি দেওয়া হয় লেকিপের সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে। সেরা নির্বাচনের র‌্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে। ভোট দেওয়ার সর্বশেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। প্রত্যেক সাংবাদিক মনোনীত অ্যাথলেটদের মধ্যে পাঁচজনকে বেছে নিতে পারেন। প্রত্যেক সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় হওয়া খেলোয়াড় পান ৪ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হওয়া খেলায়াড় পান যথাক্রমে ৩, ২ ও ১ পয়েন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসি এবার বিশ্বসেরাদেরও সেরা

প্রকাশিত সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩