শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ অলি মিয়া( ৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় এএসআই মোঃ জামাল মিয়া ও অন্যান্য ফোর্সের সহায়তায় সোমবার ৯ জানুয়ারী শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডস্থ লালবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ অলি মিয়া(৩০)কে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত অলি মিয়া শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ গাঙপাড় এলাকার নাবালক গাজীর ছেলে।,তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক: 

























