বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল বিদ্যুতের দাম

দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়লো। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়। ১ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর করা হবে। একইসঙ্গে এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে। এর আগে গত রবিবার( ৮ জানুয়ারি )রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে। এছাড়া এদিন শুনানিতে বিতরণ কোম্পানিগুলোর গড়ে ২০ শতাংশ দাম বৃদ্ধির আবেদনের প্রস্তাব বিশ্লেষণ করে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য গড়ে ১৫ দশমিক ৪৩ শতাংশ (ইউনিট প্রতি ১ টাকা ২১ পয়সা) বাড়ানোর সুপারিশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাড়ল বিদ্যুতের দাম

প্রকাশিত সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩