তীব্র শীত আর কনকনে ঠাণ্ডা বাতাসে কাঁপছে দিনাজপুরের মানুষ। আগুন জ্বালিয়ে তাপ পোহাতে হচ্ছে। রাস্তা-ঘাট ফাঁকা, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। দিনাজপুরে সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি জানান, গতকাল (রোববার) একই সময় তাপমাত্রা ছিলো ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তীব্র শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ৯.১ ডিগ্রিতে
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- ১০২
Tag :
সর্বাধিক পঠিত


























